- 17 Jan 2026
- BAF SEMC
শিশু (K.G) শ্রেণির নবীন বরণ ২০২৬
শিক্ষাজীবনের প্রথম ধাপ শুরু করতে যাচ্ছে আমাদের প্রিয় শিশু (K.G) শ্রেণির নতুন শিক্ষার্থীরা। তাদের এই নতুন যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে শিশু (K.G) শ্রেণির নবীন বরণ ২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পরিবেশের সাথে পরিচিত করা, তাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা এবং আনন্দমুখর পরিবেশে শিক্ষাজীবনের সূচনা করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হবে আনন্দ, ভালোবাসা ও উৎসাহে ভরপুর।
আমরা আশা করি, আমাদের স্নেহের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের গর্ব হয়ে উঠবে।








