BAF SEMC Events
  •   17 Jan 2026
  •   BAF SEMC

সমাপনী অনুষ্ঠান ২৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকার ২৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমডোর আবুল ফজল মুহাম্মদ আতিকুজ্জামান, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি(পি), পরিচালক, শিক্ষা পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, আমন্ত্রিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিএনসিসি, স্কাউট,হলদে পাখি, গার্লস গাইড এবং চারটি হাউজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ।

পাশাপাশি শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বরপূর্ণ ডিসপ্লে ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও প্রশংসনীয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আন্তঃহাউজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হাউজের মধ্যে পদক ও ট্রফি প্রদান করেন।

নজরুল, শের-ই-বাংলা, তিতুমীর, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ এই চারটি হাউজে বিভক্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতাটিকে বর্ণাঢ্য করে তোলে।

আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এ শেরে-ই-বাংলা হাউজ চ্যাম্পিয়ন এবং ড.মুহাম্মদ শহীদুল্লাহ হাউজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

Recent News & Events

Message sent successfully!